বার্তাসংস্থা «BERNAMA» এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র কুরআনের শিক্ষাকে আরো প্রসারিত করার লক্ষ্যে সেদেশের মসজিদের ইমামদের জন্য পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হচ্ছে যাতে তাঁরা অত্যন্ত সহজ উপায়ে পবিত্র কুরআন শিক্ষা দিতে পারে। আগামী জুলাই মাস থেকে এই প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এই প্রশিক্ষণ কোর্সের বিষয় বস্তুর মধ্যে রয়েছে পবিত্র কুরআনের তাফসির, হেফজ ও ক্বেরাআত । মালয়েশিয়ার ইসলামী বিশ্ববিদ্যাল ও ইসলামী উন্নয়ন গ্রুপের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। #384278