মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা সোমবার তুরস্কের সংসদের দেয়া এক ভাষণে ইসলামী দেশেগুলোর সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নে হোয়াইট হাউজের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ইসলামী বিশ্বের সাথে আমেরিকার কোন শত্রুতা নেই ।
জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা গত সোমবার তুরস্কের সংসদের দেয়া এক ভাষণে ইসলামী দেশেগুলোর সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নে হোয়াইট হাউজের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, ইসলামী বিশ্বের সাথে আমেরিকার কোন শত্রুতা নেই ।তিনি গুরুত্বারোপ করে বলেন, ইসরাইলে কট্টরপন্থীরা ক্ষমতায় থাকা সত্বেও ফিলিস্তিনীদের প্রতি তার সরকারের সমর্থন একথাই প্রমাণ করে যে, ইসলামী বিশ্বের সাথে পাশ্চাত্যের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠা করাই তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।মি: ওবামা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সভ্যতাগুলোর মধ্যে সংলাপ বিষয়ক সম্মেলনেও পাশ্চাত্যের সাথে ইসলামী বিশ্বের সম্পর্ক নিয়েও আলোচনা করেন। # 384242