IQNA

বাংলাদেশে কুরআনের ভাষা ইন্সটিটিউট নির্মান

13:13 - April 09, 2009
সংবাদ: 1762402
বাংলাদেশে পবিত্র কুরআনের শিক্ষাকে আরো প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কুরআনের ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে ।
দৈনিক ইত্তেফাকের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাংলাদেশের ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান বাংলাদেশের রাজধানী ঢাকায় ইসলামী ব্যাংকের উদ্যোগে পবিত্র কুরআনের ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠার খবর দিয়ে বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে পবিত্র কুরআনের ভাষা ও এর মহান শিক্ষাকে পৌছে দেয়ার লক্ষ্যেই এ ধরনের প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে । তিনি গুরুত্বারোপ করে বলেন, অধিকাংশ ধর্মীয় বই বিশেষকরে ইসলামের মহাগ্রন্থ আল কুরআনের ভাষা আরবী হওয়ায় এই ভাষার সাথে পরিচিত হতে পারলে ইসলাম সম্পর্কে আরো অধিক জ্ঞান অর্জন করার একটা বড় সুযোগ সৃষ্টি হবে। জনাব হান্নান আরো বলেন, দেশের সাধারন শিক্ষা পদ্ধতি থেকে ধর্মীয় বিষয়কে আলাদা করার ফলে সমাজে যে চারিত্রিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে সেই দূরবস্থা থেকে সমাজকে মুক্ত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।# 384231
captcha