‘‘Saphirnews ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সে বসবাসরত তুর্কী মুসলমানদের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে মানটেস লা জোলি শহরে আজ ‘‘ সামাজিক উত্তেজনা মোকাবেলায় মুসলিম যুবকদের করণী ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে ইউরোপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক এবং মাদক দ্রব্য ব্যবহারের ভয়াবহ দিক সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা এবং এব্যাপারে মুসলিম যুবকদের করণীয় নিয়ে আলোচনা করা হবে। # 386074