IQNA

ফ্রান্সে ‘‘ ইসলামের প্রবেশ দ্বার ’’ শীর্ষক সম্মেলন

14:39 - April 12, 2009
সংবাদ: 1763748
ফ্রান্সের মার্সি শহরের শানু পার্কে আগামী ১৮ এপ্রিল ‘‘ ইসলামের প্রবেশ দ্বার ’’ শীর্ষক ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে ।
‘‘ Saphirnews ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের মার্সি শহরের শানু পার্কে আগামী ১৮ এপ্রিল ‘‘ ইসলামের প্রবেশ দ্বার ’’ শীর্ষক ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে ইসলামে আধ্যাত্মিকতা ও নৈতিকতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে । মুসলিম বিশ্বের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ বিশেষ করে সিরিয়ার বিশিষ্ট আলেম শেখ সাঈদ রামাজান আল বুতি, সৌদি আরবের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল্লাহ আল মুসাল্লাহ, মরক্কোর বিশিষ্ট আলেম নাদিয়া ইয়াসিন এবং ফ্রান্সের লরাবী কোশত বক্তৃতা করবেন ।# 386083
captcha