IQNA

সৌদিআরবে সেনা সদস্যদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপ্তী

15:21 - April 13, 2009
সংবাদ: 1764364
সৌদি আরবের মক্কায় ‘‘ আমির সুলতান বিন আব্দুল আযীযের উপহার’’ শীর্ষক ৫ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘‘ নাসিজ ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের মক্কায় এক সপ্তাহ ব্যাপী সেনা সদস্যদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে । সৌদি যুবরাজ ও দেশটির মন্ত্রীপরিষদের সহসভাপতি আমির সুলতান বিন আব্দুল আযীয এর তত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত । বিশ্বের ১৯ টি আরব ও ইসলামী দেশের ৬৯ জন সেনা সদস্যদের অংশগ্রহণের মধ্যদিয়ে গত ৪ এপ্রিল থেকে এই কুরআন প্রতিযোগিতা শুরু হয় । এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ক্বেরাআত ও তাজভিত সহকারে পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার তুলে দেয়া হয় । # 386649
captcha