IQNA

ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা মুহাম্মদ (সাঃ)

16:43 - April 13, 2009
সংবাদ: 1764406
মার্কিন লেখক মাইকেল হার্ট ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করেছেন ।
সংবাদ মাধ্যম ‘মোহিত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিন লেখক মাইকেল হার্ট ইসলাম প্রতিষ্ঠার সূচনালগ্নে রাসূল (সাঃ) এর একের পর এক বিজয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, মহনবী হযরত মুহাম্মদ ( সাঃ) দুনিয়ার বুকে এমন এক ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন যা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুলোর অন্যতম । এমনকি ১৩ শত বছর পার হওয়ার পরও তার জীবনাদর্শ সারা বিশ্বব্যাপী শক্তিশালী প্রভাব বিস্তার করে আছে ।তিনি আরো বলেন, মুহাম্মদ ( সাঃ) হযরত ইসা ( আঃ) এর মতোই মানব সমাজে বিষ্ময়কর প্রভাব বিস্তার করে আছেন তবে পার্থক্য হলো মুহাম্মদ ( সাঃ) কেবল ধর্মীয় নেতাই ছিলেন না একই সাথে তিনি ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা ।ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান মানব ইতিহাসে নজীরবিহীন দৃষ্ঠান্ত হয়ে আছে। # 386676
captcha