বার্তাসংস্থা ‘Bernama’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিঙ্গাপুরে ইসলামী অর্থনৈতিক সেবা সংস্থার উদ্যোগে আগামী ৭ ও ৮ মে ‘‘ইসলামী অর্থনৈতিক সেবার ভবিষ্যৎ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে উত্তর আফ্রিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, উত্তর এশিয়া, বৃটেন, আমেরিকা ও সিঙ্গাপুরের বিশিষ্ট ইসলামী অর্থনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে ইসলামী অর্থনৈতিক সেবা সংস্থা সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে । মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, দক্ষিণ কোরিয়ার আর্থিক সেবা সংস্থার প্রধান, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও সৌদি আরবের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন । ইসলামী আর্থিক সেবা খাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইসলামী অর্থনৈতিক সহযোগিতা ও পূঁজিবিনিয়োগ সম্পর্কিত জ্ঞান ও তথ্যের আদান-প্রদান এবং সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করাই এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে । # 388027