IQNA

মালয়েশিয়ায় ‘‘ ইসলামী শরীয়তে গবেষণা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

14:42 - April 15, 2009
সংবাদ: 1765423
মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে আগামী ১৫ ও ১৬ জুলাই ‘‘ ইসলামী শরীয়তে গবেষণা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম ‘Umconference’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরের মালয়ো বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ ও ১৬ জুলাই ‘‘ ইসলামী শরীয়তে গবেষণা ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামী আইনে গবেষণা পদ্ধতি, ইসলামী আইনে শিক্ষা ও প্রশিক্ষণ, ইসলামী আইন ও বর্তমান সমাজ, মুসলমানদের সম্পদ ও এর পরিচালনা এবং ইসলামী আইন ও সাংস্কৃতিক বৈচিত্র, শীর্ষক বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে । ইসলামী শরীয়ত অনুযায়ী গবেষণামূলক কার্যক্রমকে আরো শক্তিশালী করাই এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। # 388324
captcha