IQNA

সংযুক্ত আরব আমিরাতে ‘‘মার্কাজে মাকতূম’’শীর্ষক ১০ম কুরআন প্রতিযোগিতার ১ম পর্বের সমাপ্তী

15:33 - April 15, 2009
সংবাদ: 1765467
সংযুক্ত আরব আমিরাতে ‘‘মার্কাজে মাকতূম’’ শীর্ষক ১০ম কুরআন প্রতিযোগিতার ১ম পর্ব সোমবার শেষ হয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ‘বম’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থান থেকে আসা ৮ থেকে ২১ বছর বয়সী প্রতিযোগিদের অংশগ্রহণের মধ্যদিয়ে সোমবার ‘মার্কাজে মাকতূম’ শীর্ষক ১০ম কুরআন প্রতিযোগিতার ১ম পর্ব শেষ হয়েছে ।এই প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়ীত্বশীল কর্মকর্তা হামাদ মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, ‘মার্কাজে মাকতূম’ শীর্ষক এই কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীরা পবিত্র কুরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ প্রতিযোগিতায় অংশ নেন। দুবাই জনকল্যাণ ও ইসলাম বিষয়ক দপ্তরের উদ্যোগে গত শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয় ।# 388078
captcha