IQNA

ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের মসজিদুল আকসায় প্রবেশ

15:59 - April 20, 2009
সংবাদ: 1765582
ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ১৩০ জন ইহুদি ইসরাইলী সেনাদের সহযোগিতায় মসজিদুল আকসায় প্রবেশ করেছে ।
বার্তাসংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ঘোষণা করেছে, ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ১৩০ জন ইহুদি মসজিদুল আকসায় প্রবেশের সময় ইসরাইলী সেনারা মসজিদে নামায আদায়রত একজন মুসলমানকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘হতাম আব্দুল কাদের’ সম্প্রতি মসজিদুল আকসায় ইহুদিবাদীদের সম্ভাব্য হামলার কথা উল্লেখ করে বলেন, ইহুদিদের ধর্মীয় উৎসব ‘‘ ঈদে পাক ’’ কে কেন্দ্র করে ইহুদিবাদীরা মসজিদুল আকসায় আগ্রাসী তৎপরতা চালাচ্ছে । তিনি ইহুদিবাদীদের এই অন্যায় তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনের মানুষ ইহুদিবাদীদের এই আগ্রাসী তৎপরতার ব্যাপারে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না । তিনি গুরুত্বারোপ করে বলেন, শত্রুদের আগ্রাসনের হাত থেকে মসজিদুল আকসাকে রক্ষার ব্যাপারে ফিলিস্তিনের মানুষ অত্যন্ত সচেতন এবং মুসলমানদের ঐতিহ্যবাহী এই মসজিদকে রক্ষার ব্যাপারে তারা শেষ মুহুর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। তিনি আরো বলেন, উগ্র ইহুদিবাদীদের এই আগ্রাসন মোকাবেলায় বায়তুল মোকাদ্দাসে বসবাসকারী ফিলিস্তিনী ও ইসরাইলে বসবাসকারী আরবরা আজ মসজিদুল আকসার কাছে সমবেত হবেন। # 388106
captcha