IQNA

ফ্রান্সে মুসলমানদের বার্ষিক মহাসম্মেলনে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ

15:57 - April 20, 2009
সংবাদ: 1765610
ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন ও সেখানকার বিপর্যস্ত মানুষকে সহায়তা করার জন্য ফ্রান্সে মুসলমানদের বার্ষিক মহাসম্মেলনে অর্থ সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘ইসলাম অনলাইন’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন ও সেখানকার বিপর্যস্ত মানুষকে সহায়তা করার জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে ফ্রান্সে মুসলমানদের বার্ষিক মহাসম্মেলনে টি-শার্ট বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।গজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানানো এবং তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়াই ফ্রান্সের মুসলমানদের এবারের মহাসম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে ।উল্লেখ্য ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অমানবিক হামলায় ৬৬০০ জনেরও বেশি ফিলিস্তিনী হতাহত এবং ২০ হাজারেরও বেশি আবাসিক বাড়ি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ফ্রান্সের ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে প্রতিবছর দেশটির মুসলমানদের এই মহাসম্মেলনের আয়োজন করা হয়। # 388217
captcha