IQNA

মসজিদুল আকসা রক্ষায় ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

7:54 - April 19, 2009
সংবাদ: 1766646
মসজিদুল আকসায় ইহুদীদের ধর্মীয় উৎসব উৎযাপনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল যখন চূড়ান্ত অবস্থান গ্রহণ করেছে তখন কুদস বিষয়ক ইসলামী উচ্চ পরিষদের প্রধান মসজিদুল আকসা রক্ষায় ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ।
সংবাদ মাধ্যম ‘মোহিত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কুদস বিষয়ক ইসলামী উচ্চ পরিষদের প্রধান আক্রামা সবেরী বলেছেন, ইসলামের পূণ্যভূমি বায়তুল মোকাদ্দাসের পবিত্রতা রক্ষা করা আরবদেশগুলোর একটা বড় দায়িত্ব ।আর এই দায়িত্ববোধ থেকেই ইসলামী দেশগুলোর উচিত ইসলামী সভ্যতা ও ঐতিহ্যের নিদর্শণকে ইহুদিদের আগ্রাসন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আর এ লক্ষ্যে তিনি ইসলামী দেশগুলোকে বার্ষিক বাজেট বরাদ্দ দেয়ার উপর গুরুত্বারোপ করেছেন। জনাব সবেরী বলেন, ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থানকে ধ্বংস করে তাকে ইহুদিকরণ করার ইসরাইলী প্রচেষ্টা নতুন কোন বিষয় নয়। তারা এপর্যন্ত বহুবার ইসলামের পবিত্র স্থান বায়তুল মোকাদ্দাস ও মসজিদুল আকসায় আগ্রাসন চালিয়েছে। তাই ইসলামের এই পূণ্যভূমিকে রক্ষা করতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে । তিনি আরো বলেন, মসজিদুল আকসায় উগ্রইহুদিদের যেকোন তৎপরতা এই পবিত্র স্থানের প্রতি অবমাননার শামিল এবং এই ইসলাম অবমাননাকর তৎপরতার জন্য ইহুদিবাদীদের চরম পরিণতি ভোগ করতে হবে। # 388309
captcha