IQNA

আইসিস্কো মসজিদুল আকসায় ইসরাইলী খননকাজের নিন্দা জানিয়েছে

15:54 - April 19, 2009
সংবাদ: 1766955
ইসলামী শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো মসজিদুল আকসার পাশে ইসরাইলের খনন কাজের তীব্র নিন্দা জানিয়েছে ।
জর্দানের দৈনিক ‘আল দাস্তুর ’এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের রাজধানী আম্মানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আইসিস্কোর প্রত্নতত্ত্ববিদদের দুদিন ব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারীরা মসজিদুল আকসার পাশে ইহুদিবাদী ইসরাইলের খনন কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই খনন কাজ বন্ধ করার আহবান জানিয়েছে ।একই সাথে তারা ফিলিস্তিনের ঐতিহাসিক শহর কুদস শরীফ ও সেখানকার ইসলামী ঐতিহ্যের নিদর্শন সমূহের পুনর্গঠনে সবধরনের সহায়তা করার জন্য আইসিস্কোর সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে । # 390447
captcha