ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আগামী ২০ থেকে ২২ এপ্রিল মেক্সিকোর গোয়াদালাযারায় বিশ্বের বিশ্ববিদ্যালগুলোর এসোসিয়েশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে । বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর এসোসিয়েশনসহ বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অন্তত ৬০ টি আঞ্চলিক ও আন্তর্জাতিক এসোসিয়েশন অংশ নিবে। বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর এসোসিয়েশনের পক্ষ থেকে এই এসোসিয়েশনের মহাসচিব মোস্তফা আহমাদ আলী প্রতিনিধিত্ব করবেন ।# 389933