IQNA

জেনেভায় ইসরাইল বিরোধী প্রচন্ড বিক্ষোভ

15:46 - April 20, 2009
সংবাদ: 1767563
জাতিসংঘের বর্ণবাদ বিরোধী সম্মেলন শুরুর প্রাক্কালে সুইজার ল্যান্ডের জেনেভায় শনিবার হাজার হাজার মানুষ ইসরাইলের বর্ণবাদী নীতির বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ করেছে ।
কূয়েতের বার্তাসংস্থা ‘‘KUNA ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সুইজার ল্যান্ডের জেনেভা শহরে হাজার হাজার মানুষ শনিবার ইসরাইলের বর্ণবাদী নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে । আরব ও আফ্রিকান বেসরকারী সংগঠনগুলোর সহযোগিতায় সুইজারল্যান্ডের বেসরকারী সংগঠনগুলোর পক্ষ থেকে এই বিক্ষোভের ডাক দেয়া হয় ।বিক্ষোভ সমাবেশে ইসরাইলের বর্ণবাদী আচরণসহ বিশ্বের বিভিন্ন স্থানের বর্ণবাদী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় । সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের দপ্তরে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল বর্ণবাদ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে । এদিকে জেনেভায় গত শুক্রবার শুরু হওয়া নাগরিক সমাজের বৈঠক থেকেও রবিবার অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলী অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। # 390727
captcha