ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কো এক বিবৃতিতে ইরাকের কাজেমাইনে ইমাম মুসা কাজেম ( আ:) এর মাজারে ভয়বহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে । বিবৃতিতে এই হামলাকে বর্বরোচিত হিসেবে উল্লেখ করে বলা হয়েছে ইসলামের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে এবং কোন প্রকৃত মুসলমান এ ধরনের অপরাধযজ্ঞ চালাতে পারে না ।বিবৃতিতে বিজাতীয়দের এই হামলার মূল হোতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে ইরাককে অস্থিতিশীল করার জন্যেই ইসলাম ও মুসলমানদের শত্রুরা এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালিয়েছে । এ অবস্থায় ইরাকে ইসলামের শত্রুদের যেকোন সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় বাগদাদ সরকারকে সহায়তা করার জন্য ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে । কাজেমাইনে এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত: ৬০ জন নিহত ও ১২৫ জনেরও বেশি আহত হয় ।আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর ।# 394013