IQNA

10:03 - April 29, 2009
সংবাদ: 1771489

তুরস্কে মাদ্রাসা ছাত্রদের পবিত্র কুরআন প্রতিযোগিতা

তুরস্কের এভেলতা শহরে সোমবার ‘ইমাম খতেব’ শীর্ষক মাদ্রাসা ছাত্রদের পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

‘Tumgazeteler ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের শিক্ষামন্ত্রনালয়ের ধর্ম বিষয়ক দপ্তরের উদ্যোগে দেশটির এভেলতা শহরে সোমবার ‘ইমাম খতেব’ শীর্ষক মাদ্রাসা ছাত্রদের পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরআগে দেশের বিভিন্ন প্রদেশে এই কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এই বাছাই পর্ব থেকে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রতিদ্বন্দিতা করেন ।এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তুরস্কের বার্ষিক জাতীয় কুরআন প্রতিযোগিতার পূর্ব আনাতলী বিভাগের প্রতিনিধিত্ব করবেন।# 396094
captcha