সংবাদ মাধ্যম ‘কুদস প্রেস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরব লীগের মহাসচিব আমর মূসা গতকাল কায়রোয় স্পেনের এক প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, কুদস শরীফে অবৈধ পদক্ষেপ গ্রহণের কোন অধিকার ইসরাইলের নেই ।তিনি কুদস শরীফে ইসরাইলের এই তৎপরতাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে বলেন, ইসরাইলী সেনাদের হাতে ফিলিস্তিনের জনগণের অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টি আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকে পর্যালোচনা করা হবে । তিনি কায়রোয় ফিলিস্তিনী দলগুলোর মধ্যকার নয়া সংলাপকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করে বলেন, এই সংলাপ ফিলিস্তিনী দলগুলোর মধ্যকার মতবিরোধ দূর করে ফিলিস্তিনের দির্ঘদিনের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। # 396166