IQNA

মহানবী (সা:)কে ব্যঙ্গকারী কার্টুনিষ্ট আগুনে পুড়ে মারা গেছে

10:45 - May 03, 2009
সংবাদ: 1773081
মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ)কে ব্যঙ্গকারী ডেনিশ কার্টুনিস্ট আগুনে পুড়ে মারা গেছে ।
বাংলাদেশের জাতীয় দৈনিক আমার দেশ ইনডিয়ান মুসলিমসহ কয়েকটি ওয়েব সাইটের বরাত দিয়ে জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ)কে ব্যঙ্গকারী ডেনিশ কার্টুনিস্ট আগুনে পুড়ে মারা গেছে ।খবরে বলা হয়, ডেনমার্কের জিলান্ডস পোস্টেন পত্রিকায় যে কার্টুনিস্ট মহানবী ( সাঃ )কে ব্যঙ্গ করে কার্টুন ছেপেছিল সে তার শোয়ার ঘরে আগুনে পুড়ে মারা যায়। ডেনমার্ক সরকার খবরটি গোপন রাখার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকারীভাবে কোন কিছুই বলা হচ্ছে না ।নিন্দিত ও ধিকৃত এ কার্টুনিস্টের অপমৃত্যুর খবরে সারাবিশ্বে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে । অনেকের মন্তব্য, ডেনিশ কার্টুনিস্ট যে জঘন্য অপরাধ করেছিল এ অপমৃত্যু তার জন্য প্রাপ্য ছিল। আল্লাহ এই দুনিয়াতেই ঘৃণ্য পাপীর শাস্তি দিলেন। উল্লেখ্য, ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর ডেনিশ পত্রিকায় ওই কার্টুন ছাপা হয় ।#
captcha