সংবাদ মাধ্যম ‘আল মুসলিম’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনী শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে গতকাল থেকে ইতালীর মিলান শহরে ইউরোপে বসবাসকারী ফিলিস্তিনীদের দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের ৬১ তম বার্ষিকী উপলক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় । সম্মেলনে ফিলিস্তিনী শরণার্থীদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের অধিকার প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে ।সম্মেলন শেষে ‘আশা’ নামের একটি কাফেলা ইতালী থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে রওনা হবে বলে জানানো হয়েছে ।‘ফিলিস্তিনী শরণার্থীদের প্রত্যাবর্তন’ শীর্ষক মারকাজের পরিচালক মাজেদুল জেইর বলেছেন, ফিলিস্তিনী শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠার বিষয় নিয়ে প্রতিবছর ইউরোপের কোন একটি শহরে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে ।গত ৭ বছর ধরে নিয়মিতভাবে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় ফিলিস্তিনী শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই বার্ষিক সম্মেলন এখন সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। কারণ এরফলে ইউরোপে বসবাসকারী ফিলিস্তিনীদের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। # 398326