মালয়েশিয়ার বার্তাসংস্থা ‘BERNAMA’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার রাজা ও ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর মহাসচিবের উপস্থিতির মধ্যদিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে ‘‘২০০৯ সালের এশিয়ার ইসলামী সাংস্কৃতিক রাজধানী কূয়ালালামপুর ’’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে । এই উৎসবে ঘোষণা করা হয়েছে, কূয়ালালামপুর ‘‘২০০৯ সালের এশিয়ার ইসলামী সাংস্কৃতিক রাজধানী হিসাবে নির্বাচিত হওয়ায় মালয়েশিয়ার তথ্য,যোগাযোগ ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সহায়তায় আইসিস্কো মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা শিক্ষা কেন্দ্র চালু করা সহ শহরটিতে ১২ টি শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ক প্রকল্প চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে ।২০০৬ সালে লিবিয়ায় অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুর এবং আজারবাইজানের রাজধানী বাকুকে ২০০৯ সালের এশিয়ার ইসলামী সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় । # 400252