IQNA

গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের লক্ষ্যে জাতিসংঘের তদন্ত কামিটির সদস্যদের ফিলিস্তিন সফর

16:55 - May 13, 2009
সংবাদ: 1776490
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের তদন্ত কমিটির সদস্যরা খুব শিঘ্রই ফিলিস্তিন সফর করবেন বলে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে ।
দৈনিক ‘Khaleej Times’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের
মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের লক্ষ্যে খুব শিঘ্রই ফিলিস্তিন সফর করবেন। তবে ইসরাইল এই তদন্তে কোন সহায়তা করবে না বলে ঘোষণা করেছে। গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্ত করতে জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক সাবেক আইনজীবী রিচার্ড গোল্ডস্টোনকে প্রধান করে গত মাসে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ঐ তদন্ত টিম চলতি সপ্তায় জেনেভাতে তাদের প্রথম রুদ্ধদ্বার বৈঠক করেছে। জাতিসংঘ ইস্যুকৃত একটি বিবৃতিতে তদন্ত টিমের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত কাজের জন্য ইসরাইলের দক্ষিণাঞ্চলে ও ফিলিস্তিনের আক্রান্ত অঞ্চলে সফর করা হবে এবং তদন্তের স্বার্থে আবারও ইসরাইলের সহায়তা চাওয়া হয়েছে।
ইসরাইল, গাজায় গত ২৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চালানো হামলায় হোয়াইট ফসফরাসসহ বিভিন্ন নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। এ হামলায় বহু সংখ্যক শিশুসহ সহস্রাধিক ফিলিস্তিনী নিহত ও হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে।# 402032
captcha