IQNA

তাতারিস্তানে ইসলামী বানিজ্যিক সম্মেলন সম্পর্কে প্রাথমিক পর্যায়ের গোলটেবিল বৈঠক

14:25 - May 11, 2009
সংবাদ: 1776963
মঙ্গোলিয়ার রাজধানী কাজানে আগামী ১ লা জুন প্রথম ইসলামী বানিজ্যিক ও অর্থনৈতিক সম্মেলন সম্পর্কে প্রাথমিক পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম ‘আল ইয়ুম’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, রাশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শীনসহ পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইসলামী বানিজ্য ও অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণের মধ্যদিয়ে আগামী ১ লা জুন মঙ্গোলিয়ার রাজধানী কাজানে প্রথম ইসলামী বানিজ্যিক ও অর্থনৈতিক সম্মেলন সম্পর্কে প্রাথমিক পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পূর্ব এশিয়া ও ইসলামী বিশ্বের সাথে রাশিয়ার ব্যাংক ও বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে। রাশিয়ার সংবাদ সংস্থা নভোস্তির উদ্যোগে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে ।# 401933
captcha