IQNA

মার্কিন প্রেসিডেন্ট ওবামা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন

13:54 - May 12, 2009
সংবাদ: 1777422
মিশরের মুফতি আলী জুমেসহ আল আজহার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বিশিষ্ট আলেম মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার মিশর সফর ও আল আজহার বিশ্ববিদ্যালয়ে তার ভাষণ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।
মিশরের দৈনিক ‘আল মেসরি আল ইয়ুম’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের মুফতি আলী জুমে রোববার দৈনিক আল মেসরি আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার ভাষণ দেয়ার সিদ্ধান্ত ইসলামীদেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মতবিরোধ কমিয়ে আনার পাশাপাশি পশ্চিমা ও ইসলামী বিশ্বের মধ্যে আলোচনার সংস্কৃতিকে আরো জোরদার করবে ।তিনি আরো বলেন, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সাথে সংলাপ প্রক্রিয়াকে ইসলাম সব সময় স্বাগত জানায় । মিশরের সংসদের ধর্ম বিষয়ক কমিশনের প্রধান আহমেদ ওমর হাশেমও মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার মিশর সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টের মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসলামী দেশগুলো তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং মিঃ ওবামার এই ভাষণ মুসলিম জাতির জন্য কি ধরনের বার্তা বয়ে নিয়ে আসে মুসলিম বিশ্ব তা জানার অপেক্ষায় রয়েছে ।# 402958
captcha