IQNA

সোমালিয়ার মসজিদে প্রচন্ড সংঘর্ষের ঘটনায় ও আই সির উদ্বেগ

15:42 - May 13, 2009
সংবাদ: 1778077
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর মসজিদগুলোতে সহিংসতা আরো তীব্রতর হওয়ায় ওআইসির মহাসচিব এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন
ইসলামী সম্মেলন সংস্থার তথ্যবিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আইসির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু সোমালিয়ার রাজধানী মোগাদিসুর মসজিদে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং দেশটির কবরস্থানের অবমাননার ঘটনায় বহু নিরপরাধ মানুষের প্রণহানির ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন । তিনি অবিলম্বে এ ধরনের সহিংস তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দল বা গোষ্ঠীগুলোর প্রতি আহবান জানান ।একইসাথে তিনি দেশের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে সুমালিয়ার অস্থায়ী সরকারের সাথে সমঝোতা করার জন্য দেশের সকল দল ও গোষ্ঠীগুলোর প্রতি আহবান জানানা । ওআই সির মহাসচিব আরো বলেন, আন্তর্জাতিক সমাজে শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে ওআইসি সোমালিয়ায় শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে সবধরনের সহযোগিতা করাতে প্রস্তত রয়েছে । # 403973
captcha