দৈনিক ’ Zaman Today‘ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ‘ইউরোশিয়া’ ইসলামী পরিষদের বৈঠকের সমাপনী বিবৃতিতে ইসলাম আতঙ্ক ছড়ানোর অপচেষ্টাকে সন্ত্রাসবাদের মতো একই ধরনের অপরাধের শামিল হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানানো হয়। একইসাথে এই বিবৃতিতে ইসলাম অতঙ্ক ছড়ানোর এই অপপ্রয়াসকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের বাধা হিসেবে উল্লেখ করা হয় । এছাড়া এই সম্মেলনে ইসলাম সম্পর্কে মানুষের যেকোন ভুল ধারনার অবসান ঘটিয়ে বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষাকে পৌছে দেয়ার লক্ষ্যে ইউরোপ ও এশিয়ার বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের বই বিভিন্ন ভাষায় অনুবাদ করার উপর গুরুত্বারোপ করা হয়। # 405676