সংযুক্ত আরবআমিরাতের দৈনিক ‘আল বায়ন’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরবআমিরাতের দুবাইয়ের ইসলাম ও জনকল্যাণ বিষয়ক দপ্তরের উদ্যোগে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী ‘‘ ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা; বাস্তবতা ও প্রেক্ষাপট ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । এই সম্মেলনের আয়োজক কমিটির প্রধান হামদ ইবনে শেইখ আহমাদ আল শিবানী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যায়ের শিক্ষক এবং ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে ইসলামী দেশগুলোর পূঁজিবাজারে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনার ভূমিকা, বিশ্ব অর্থনৈতিক সংকট এবং ইসলামী বিশ্বের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর এর প্রভাব নিয়ে আলোচনা, পর্যালোচনা ও মতবিনিময় করা হবে । এছাড়া এই সম্মেলনে বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট নিরসনের উপায় নিয়েও আলোচনা করা হবে বলে জানানো হয়েছে ।# 406316