ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের বিশিষ্ট আলেমআয়াতুল্লাহিল উজমা বাহজাত রোববার ৯৬ বছর বয়সে ধর্মীয় নগরী কোমে ইন্তেকাল করেন। আধ্যাত্বিক ব্যক্তিত্ব হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। তিনি ১৯১৩ সালে ইরানের উত্তরাঞ্চলের ফোমান শহরে জন্ম গ্রহণ করেন। আয়াতুল্লাহিল উজমা বাহজাত ১৪ বছর বয়সে ধর্মীয় পড়াশোনার জন্য ইরাকের কারবালা ও নাজাফে যান এবং সেখানে বিশিষ্ট আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। ১৯৪৫ সালে তিনি নিজ দেশে ফিরে আসেন এবং কোমের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান শুরু করেন। আয়াতুল্লাহিল উজমা বাহজাত ধর্মীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লিখে গেছেন। # 406682