কোম থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের ধমীয় নগরী কোমের বড় মসজিদে আজ রাতে বিশিষ্ট আলেম আয়াতুল্লাহিল উজমা মোহাম্মাদ তাকি বাহজাতের স্মরণসভা অনুষ্ঠিত হবে । ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষ থেকে এই স্মরণসভার আয়োজন করা হচ্ছে। এই স্মরণসভায় দেশের শীর্ষ পর্যায়ের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে ।# 407077