সংবাদ মাধ্যম `Medya73' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের আনাতলী যুবসংঘের উদ্যোগে শনিবার দেশের স্পারটা শহরে মহিলাদের পবিত্র কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আনাতলী যুবসংঘের মহিলা বিষয়ক সম্পাদক অশিয়ে ফারদা দয়ী বলেন, তুরস্কের স্পরটা নগরীতে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১১ জনকে নির্বাচিত করা হয় এবং এই ১১ জনের মধ্যে শনিবার স্পারটা নগরীর কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে পবিত্র কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় । # 407048