IQNA

বাহরাইনে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সম্মেলন

15:11 - May 20, 2009
সংবাদ: 1780996
বাহরাইনের রাজধানী মানামায় গতকাল থেকে বিশ্বের ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর তত্বাবধানকারী ধর্মীয় সংগঠনগুলোর ৮ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বাহরানের সরকারী বার্তাসংস্থা ‘gna’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী উন্নয়ন ব্যাংকের সহায়তায় বাহরাইনের রাজধানী মানামায় গতকাল থেকে বিশ্বের ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর তত্বাবধানকারী ধর্মীয় সংগঠনগুলোর ৮ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর তত্বাবধানকারী ধর্মীয় সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বে ইসলামী ব্যাংকিং শিল্পের উন্নয়ন এবং ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের উপর ইসলামী শরীয়া ভিত্তিক তদারকী জোরদার করার বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে বলে জানানো হয়েছে। বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় । ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কিত নীতি মালা প্রকাশের মধ্যদিয়ে আজ এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে ।# 408278
captcha