IQNA

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গ্রীসের মুসলমানদের বিক্ষোভ অব্যাহত

14:54 - May 24, 2009
সংবাদ: 1782463
গ্রীসের এক পুলিশ সদস্য পবিত্র কুরআনের প্রতি অবমাননা করায় সেদেশের সংখ্যালঘু মুসলমানরা শুক্রবার দ্বিতীয় দিনের মতো প্রচন্ড বিক্ষোভ করেছে ।
সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে,
গ্রীসের এক পুলিশ সদস্যের হাতে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে সেদেশের মুসলমানরা শুক্রবার দ্বিতীয় দিনের মতো প্রচন্ড বিক্ষোভ করেছে । বিক্ষোভকারীরা এসময় এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানায় এবং কুরআন অবমাননাকারী পুলিশের শাস্তি দাবী করে। শুক্রবার বিকেলে আসর নামায আদায়ের মধ্য দিয়ে গ্রীসের সংখ্যালঘু মুসলমানরা তাদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষ করে। তারা এ সময় ধর্মের প্রতি শ্রদ্ধশীল থাকার পাশাপাশি ইসলামী মূল্যবোধ রক্ষায় তাদের একাত্মতার কথা ঘোষণা করেন্। উল্লেখ্য গত বুধবার এথেন্সে এক মুসলিম নাগরিকের কফিশপে গ্রীক পুলিশ তল্লাসী চালানোর সময় একজন পুলিশ কর্মকর্তা কফিশপের এক ক্রেতার কাছ থেকে কোরআন শরীফ কেড়ে নেয় এবং তা টুকরা টুকরা করে ছিড়ে পদদলিত করে। এই ঘটনার পর গ্রীসের মুসলমানরা এই বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।# 409512
captcha