IQNA

15:49 - May 24, 2009
সংবাদ: 1782503

সিরিয়ায় ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল থেকে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩৬ তম বৈঠক শুরু হয়েছে।

সিরিয়ার টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোর ইউনিয়নের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সংহতিকে আরো শক্তিশালী করার শ্লোগানের মধ্যদিয়ে শনিবার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩৬ তম বৈঠক শুরু হয়েছে। সম্মেলনে ৪০ টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ৫৭ টি ইসলামী দেশের প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এছাড়া এই সম্মেলনে রাশিয়াসহ ওআইসির পর্যবেক্ষকদেশগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন । এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মূল্যবান বক্তব্য রাখেন। তিন দিন ব্যাপী এই সম্মেলনে আরব- ইসরাইল সংঘাত বিশেষ করে ফিলিস্তিন সংকট, কুদস শরীফকে ইহুদিকরণ করার অপচেষ্টা, সিরিয়ার গোলান মালভূমি জবর দখল, অধিকৃত লেবানন ও মধ্যপাচ্যের শান্তি প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। এছাড়া এই সম্মেলনে ইসলামের প্রতি অবমাননা, উগ্রবাদ ও ইসলাম আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র মোকাবেলার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। # 409374
captcha