IQNA

ফিলিস্তিনীদের সহায়তা দিতে ইসলামীদেশগুলোর প্রতি ওআইসির আহবান

10:43 - May 25, 2009
সংবাদ: 1782790
ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু দামেস্কে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনীদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দেয়ার জন্য ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিযেছেন।
কূয়েতের সংবাদ সংস্থা ‘Kuna’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সিরিয়া সফররত ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু দামেস্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের কুদস শরীফকে ইহুদিকরণ করতে ও মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ধ্বংস করতে যে অপচেষ্টা চালাচ্ছে তা মোকাবেলায় ইসলামী দেশগুলোর উচিত ফিলিস্তিনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সহায়তা দেয়া। একইসাথে তিনি অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসলামের প্রকৃত চিত্রকে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য ইসলামী দেশগুলোর প্রচেষ্টাকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। # 409521
captcha