সিরিয়ার সরকারী বার্তাসংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিন বিষয়ক আরব লীগের উপ মহাসচিব মোহাম্মদ সাবিহ গতকাল কায়রোয় এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ৭ জুন মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের দপ্তরে কুদস বিষয়ক আন্তর্জাতিক উৎসব উৎযাপন উপলক্ষ্যে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।এই আন্তর্জাতিক উৎসবে আরব লীগের মহাসচিবসহ আরবদেশগুলোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই উৎসবের একইসাথে কুদস বিষয়ক প্রদর্শণীরও আয়োজন করা হবে। প্রদর্শণীতে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার প্রতিকৃতিসহ কুদস শরীফের ঐতিহাসিক নিদর্শণ সমূহ স্থান পাবে। এই সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাবিহ অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী নীতির ভয়াবহতার প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদীরা যেভাবে কুদস শরীফে ফিলিস্তিনীদের আবাসিক বাড়ীঘর ধ্বংস করে তাদেরকে গৃহহীন করছে তা সকল আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি ইসলাম ও খ্রিষ্টানদের পবিত্র স্থান কুদস শরীফের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন সমূহ রক্ষা করা বিশ্বের দেশগুলোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বিশেষজ্ঞদের দায়িত্ব হিসেবে উল্লেখ করে কুদস শরীফে ইসরাইলের ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। # 411663