সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ভস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টে কুরবান কালী বোর্দী মোহাম্মাদুফ এর তত্ত্বাবধানে এশ্কাবাদে আগামী ২ জুন থেকে তিন দিন ব্যাপী ইসলামী দেশগুলোর অর্থমন্ত্রীদের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ৫৬ টি ইসলামী দেশের অর্থমন্ত্রী এবং ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর বিভিন্ন পূঁজিবিনিয়োগকারী প্রতিষ্ঠান ও ইসলামী ব্যাংকের প্রতিনিধিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অন্তত: ৬০০ জন পরিচালক অংশগ্রহণ করবেন । সম্মেলনে ইসলামী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্যদেশগুলোর উপর বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করা হবে। # 412830