সংবাদ মাধ্যম মুহিত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে আল খলিল শহরে আগামী ২৭ ও ২৮ জুলাই ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং কার্যক্রম বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। কুদস শরীফকে ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে ।সম্মেলনে ইসলামী দেশগুলোর বিশিষ্ট অর্থনীতিবিদগণ উপস্থিত থাকবেন। সম্মেলনে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং কার্যক্রমের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হবে। # 414495