সংবাদ মাধ্যম ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভারতের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ৫ জন মুসলমান সংসদ সদস্য দেশের নয়া মন্ত্রী সভার সদস্য পদ লাভ করেছেন। নয়া এই মন্ত্রীসভার মুসলিম সদস্যদের মধ্যে জনাব গোলাম আবদী আজাদ পেয়েছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্ব , ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন সালমান খুরশিদ, রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুখ আব্দুল্লাহ এবং পর্যটন মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন সুলতান আহমদ ।উল্লেখ্য ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করে । এবারের নির্বাচনে কংগ্রেস ২৬০ টিরও বেশি আসন পেয়েছে। # 414476