সৌদিআরবের দৈনিক রিয়াদের বরাদ দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবে যুবকদের মধ্যে পবিত্র কুরআনের সেরা ক্বারী ও হাফেজদের খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত দেশব্যাপী পবিত্র কুরআন প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হয়েছে। সৌদিআরবের জাতীয় যুবসংঘের সামাজিক ও সংস্কৃতি বিষয়ক কমিটির প্রধান ফাহাদুল আলিয়ন বলেন, সৌদিআরবের জাতীয় যুবসংঘের উদ্যোগে এবং দেশের হিফযুল কুরআন বিষয়ক সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় দেশব্যাপী যুবকদের এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় সারাদেশের ৮৫৪ জন পবিত্র কুরআনের ক্বারী ও হাফেজ প্রতিদ্বন্দিতায় অংশ নেন। সৌদিআরবের ওলামা পরষদের সদস্য আব্দুল্লাহ মোতলাক বলেন, দেশের যুবপ্রযন্মকে পবিত্র কুরআন শিক্ষার প্রতি আকৃষ্ট করতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয। ৪ দিন ব্যাপী এই কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে মঙ্গলবার অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়। #415644