সংবাদ মাধ্যম CIHAN এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের মারসিন প্রদেশের নামোর শহরের মুফতি মোহাম্মদ কোচাক বলেন, তুরস্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ জুন থেকে পবিত্র কুরআনের হেফজ, ক্বেরাআত ও আযান বিষয়ক গ্রীষ্মকালীন শিক্ষা কোর্স চালু হবে। এই শিক্ষা কোর্স উপলক্ষ্যে এরইমধ্যে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। তুরস্কের মারসিন প্রদেশের প্রায় ৯৬ টি মসজিদে এই শিক্ষা কোর্স অনুষ্ঠিত হবে । সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্কের মারসিন প্রদেশের মসজিদগুলো এরই মধ্যে পবিত্র কুরআনের হেফজ, ক্বেরাআত ও আযান বিষয়ক গ্রীষ্মকালীন শিক্ষা কোর্স চালু করার ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে । এ অবস্থায় তুরস্কের নামোর শরের মুফতি মোহাম্মদ কোচাক তুরস্কে ঐশী গ্রন্থ আল কুরআনের শিক্ষার প্রসারের লক্ষে্য এই শিক্ষার প্রতি দেশের শিশু-কিশোর দের উৎসাহিত করতে তাদের অভিভাবকদের প্রতি আহবান জানান। # 416673