IQNA

সুইজারল্যান্ডে ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

10:33 - June 10, 2009
সংবাদ: 1789439
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ ও ১৭ ই জুলাই ‘‘ ধর্মগুলোর মধ্যে সংলাপ ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম ‘নাসিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ওয়ার্ল্ড ইসলামিক এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ ই জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় ‘‘ ধর্মগুলোর মধ্যে সংলাপ ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সম্পর্কে ওয়ার্ল্ড ইসলামিক এসোসিয়েশনের মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেন আততুর্কি বলেন, সৌদি আরবের ধর্মীয় নগরী মক্কা-মোকাররমা ও স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক বৈঠকের ধারাবাহিকতার অংশ হিসেবে সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযীযের তত্ত্বাবধানে আগামী ১৬ ও ১৭ ই জুলাই জেনেভায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে ‘মানুষ ও সংলাপ’, ‘মানবিক মূল্যবোধের বিকাশে ধর্মগুলোর মধ্যে সংলাপের প্রভাব’, ‘বর্তমান মানব সমাজে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ’ এবং ‘ ধর্মগুলোর মধ্যকার সংলাপ প্রকিয়াকে জোরদার করার ক্ষেত্রে প্রচার মাধ্যমগুলোর ভূমিকা’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করা হবে ।জনাব আব্দুল্লাহ আত তুর্কী ধর্মগুলো মধ্যে সংলাপের ফলাফলকে বাস্তবায়ন করার পাশাপাশি এই সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, বিভিন্ন ধর্মের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের এই সংলাপ প্রক্রিয়া মানবিক মূল্যবোধের বিকাশ, বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি, ধর্মীয় গুড়ামী ও উগ্রবাদের মূলৎপাটন এবং বিশ্ব শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । # 418248
captcha