IQNA

জর্দানে ৪৫০ টিরও বেশি হিফযুল কুরআন সেন্টারের কার্যক্রম শুরু

15:38 - June 11, 2009
সংবাদ: 1789853
জর্দানের ইসলাম ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রনালয়ের গ্রীষ্মকালী কুরআন বিষয়ক কর্মসূচির আওতায় দেশের মুফাররেগ এলাকায় ৪৮৭ টি হিফযুল কুরআন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে ।
জর্দান থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের ইসলাম ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রনালয়ের গ্রীষ্মকালী কুরআন বিষয়ক কর্মসূচির আওতায় দেশের মুফাররেগ এলাকায় ৪৮৭ টি হিফযুল কুরআন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে । জর্দানের ইসলাম ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রনালয়ের মোফাররেগ এলাকার আঞ্চলিক পরিচালক মানযেদুশ শারিদে বলেন, মোফারেরগ এলাকার এই হিফযুল কুরআন সেন্টারগুলোতে ব্যাপক হারে ভর্তির আবেদন পড়েছে। তিনি আরো বলেন মোফারেরগ এলাকার এই হিফযুল কুরআন সেন্টারগুলোতে বিনামূল্যে স্বল্প মেয়াদে পবিত্র কুরআনের হিফয শিক্ষা দেয়া হয়ে থাকে এমনকি এসব কোর্সে যারা মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে তাদেরকে পুরস্কৃতও করা হয়ে থাকে। # 417588
captcha