IQNA

সৌদিআরবে ইমাম প্রশিক্ষণ কোর্স শুরু

13:03 - June 13, 2009
সংবাদ: 1790283
সৌদিআরবের জযন বিশ্ববিদ্যালয়ে আজ থেকে মসজিদের ইমামদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
দৈনিক ‘সৌদি গ্যাজেট’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের জযন বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ বিন আলীউল হাইয়জ মসজিদের ইমামদের এই প্রশিক্ষণ সম্পর্কে বলেন, সৌদিআরবের ধর্মীয় নগরী পবিত্র মদিনা মনোয়ারার তায়্যেবে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের ইমাম ইন্সটিটিউটকে সহায়তা করার লক্ষ্যে মসজিদের ইমামদের এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। জনাব হাইয়জ বলেন, সম্পূর্ণ বিনা খরচে দেশের ইমামদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণ শেষে এসব ইমামদের সার্টিফিকেট প্রদান করা হবে। # 419711
captcha