সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ‘ভস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী শহর ও রাজধানী সমূহের ২৬ জন গভর্ণর ও সিটি মেয়রসহ আন্তত: ৩০০ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্যদিয়ে তাতারিস্তানের রাজধানী কাজানে আগামী ১৬ থেকে ১৮ জুন ইসলামী শহর ও রাজধানী বিষয়ক সংগঠনের প্রশাসনিক পরিষদের ২৭ তম আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে ।বৈঠকে ইসলামী দেশগুলোর রাজধানী সমূহের সিটি মেয়রদের মধ্যে সহযোগিতা জোরদারসহ ইসলামী শহর ও রাজধানী বিষয়ক সংগঠনের প্রশাসনিক পরিষদের কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। এছাড়া এই সম্মেলনের একইসাথে ইসলামী শহর ও রাজধানী বিষয়ক সংগঠনের শিল্প, সামাজিক ও সংস্কৃতি বিষয়ক কার্যক্রম সম্পর্কিত একটি প্রদর্শণীর আযোজন করা হয়। #419648