সংবাদ মাধ্যম ‘ CIHAN’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদে অংশগ্রহণের মধ্যদিয়ে শনিবার দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের মানুষের জন্য আয়োজিত পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে । এই প্রতিযোগিতায় তুরস্কের বন শহরের হারুন আব্বাস, ইগদির শহরের সেলিম সায়ান, বিঙ্গুল শহরের মোহাম্মদ আমিন সেলামী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন । এসব বিজয়ী ব্যক্তিরা দেশের বুলু শহরে অনুষ্ঠেয় আসন্ন জাতীয় পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন ।# 420266