বৃটেনের ইসলামী কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের ইসলামী কেন্দ্রে রোববার হযরত ফাতেমা যাহরা (সাঃ আঃ)’র পবিত্র জন্মদিন বা নারী দিবস পালিত হয়েছে । হযরত ফাতেমা যাহরা (সাঃ আঃ)’র পবিত্র জন্মদিন বা নারী ও মা দিবসের এই অনুষ্ঠানে বৃটেনের শত শত মুসলিম নারীরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয় ।অনুষ্ঠানে বিশিষ্ট নারী ব্যক্তিত্ব ‘ইসলামী ক্বেরআতী’ নারীকুল শিরমনি ও বেহেশতের রমনীদের নেত্রী হযরত ফাতেমা যাহরা (সাঃ আঃ)’র পবিত্র জন্মদিন বা বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে বিশ্বের মুসলিম নারীদের প্রতি অভিন্দন জানিয়ে বলেন, আমরা ইসলামী সত্ত্বাকে রক্ষা করে আমাদের পোষাক, আচার-আচরণ ও কাজের মধ্য দিয়ে এই দেশসহ সারা পৃথিবীর মানুষের কাছে এটা প্রমাণ করে দিতে চাই যে, আমরা এমন একজন নারীর আদর্শকে অনুসরণ করছি যিনি সকল মহৎ গুণাবলীর অধিকারী ।আর এই মহান মর্যাদার অধিকারীই হলেন, নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা ( সা:আ: )। # 420542