সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেসরকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান `আব্দুল্লাহ জসবি'র নেতৃত্বে সৌদিআরবের রাজধানী রিয়াদের ‘আল ইমাম মোহাম্মদ বিন সৌদ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ ও ২২ জুন মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের ১৪ তম আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের ১৩ তম বৈঠকের পর থেকে এ পর্যন্ত এই ইউনিয়নের নির্বাহী পরিষদের কার্যক্রম সম্পর্কে মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের মহাসচিব ও আইসিস্কোর মহাপরিচালক যেসব রিপোর্ট প্রকাশ করেছেন তা পর্যালোচনা করা হবে। এছাড়া এই সম্মেলনে মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা পদ্ধতি ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং একইসাথে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ভার্চুয়াল ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। # 419441