IQNA

সিরিয়ায় ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন

14:20 - June 18, 2009
সংবাদ: 1792093
সিরিয়ার হেমাত শহরে রোববার ব্যাংকিং খাতে লেনদেন আইনের সংস্কার ও ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সিরিয়ার সরকারী বার্তাসংস্থা ‘সানা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ার হেমাত শহরে রোববার ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর সেবার মান আরো উন্নত করতে প্রয়োজনে এই ব্যাংকগুলোর কার্যপ্রণালী ঢ়েলে সাজাতে হবে ।তবে তারা গুরুত্বারোপ করে বলেন, ইসলামী ব্যাংকগুলো যে বিশ্ব অর্থনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সে ব্যাপারে কারো সন্দেহের কোন অবকাস নেই । # 420585
captcha