সৌদি দৈনিক আল জাজিরা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্যাংকগুলোর কাউন্সিল এক রিপোর্টে ঘোষণা করেছে, অষ্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সেদেশের ব্যাংকগুলোকে সুদহীন ব্যাংক ব্যবস্থাপনা পদ্ধতি অনুযায়ী পরিচালনা করার লক্ষ্যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলামী শরীয়তের সাথে সমন্বয় রেখে তাদের ব্যাংক ব্যবস্থাপনায় সংস্কার আনার চিন্তাভাবনা করছে। রিপোর্টে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে অষ্ট্রেলিয়ার ব্যাংকগুলো কিছুটা সীমাবদ্ধতার মধ্যে ইসলামী শরীয়া আইন অনুসরণ করবে এবং এই ব্যাংকগুলোর উপর ইসলামী পরামর্শ পরিষদের তত্ত্বাবধান থাকবে। রিপোর্টে আরো বলা হয়েছে, নয়া এই পরিকল্পনা অনুযায়ী অষ্ট্রেলিয়ার ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং পদ্ধতি অনুসরণের মাধ্যমে গ্রাহকদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। # 422725